|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ আগu ২০২৪ ১০:২০ অপরাহ্ণ

ভূরুঙ্গামারীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


ভূরুঙ্গামারীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গছে।

 

শনিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া গ্রামের জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

জানা গেছে, শনিবার রাতে ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতে থাকে। পরে এলাকাবাসী খুঁজতে গিয়ে ওই বাঁশঝাড়ের পাশে জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানায়। 

 

এ বিষয়ে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ জানান, লাশটি একটি ২০/২২ বছরের যুবকের। তার গায়ে গেঞ্জি ছিল এবং নিচের অংশে কিছুই ছিল না।

 

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, খবর পাওয়ার পর আমরা লাশ উদ্ধার করি। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ৩/৪ দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬