সাবেক এমপি লতিফের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় চট্টগ্রাম-১১ (বন্দর পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, পুলিশ এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। তিনি এর আগেও অন্য একটি মামলায় রিমান্ডে ছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, কোতোয়ালি থানার একটি মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত শুনানি শেষে তার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালানো হয়, যেখানে হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও হকিস্টিক ব্যবহার করেছিল। এম এ লতিফ হামলার নির্দেশদাতা ছিলেন এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে। এছাড়া, ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত করাও জরুরি।
গত ১৭ আগস্ট চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬