নড়াইলে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঢাকা প্রেস
নড়াইল প্রতিনিধি:-
নড়াইল জেলার নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতির আয়োজন করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতি শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময়ে নড়াইল জেলা প্রেস ক্লাবের সভাপতি এড. আজিজুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে একযোগে কাজ করে নড়াইলকে নতুন রূপে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, "সকলে যদি একযোগে কাজ করি, তাহলে জেলার সকল সমস্যার সমাধান সম্ভব। এতে নড়াইলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।" তিনি জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
জেলা প্রশাসক আরও বলেন, "সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের মাধ্যমে আমরা জেলার সকল সমস্যা, দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে জানতে পারি। আপনারা দুর্নীতি-অনিয়ম তুলে ধরার পাশাপাশি আমাদের উন্নয়ন কর্মকাণ্ডও প্রচার করবেন।"
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬