ব্যক্তিগত কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ব্যক্তিগত কর্মকর্তা (দশম গ্রেড) পদের বাছাই পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৩০ আগস্ট, শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের অবশ্যই বেলা ২টা থেকে ৩টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। পূর্ণমান ১০০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই, ব্যাগ, হাতঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদি বহন কঠোরভাবে নিষিদ্ধ।
পরীক্ষার কেন্দ্রসমূহ:
-
সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা
-
ঢাকা কলেজ, মিরপুর রোড, ঢাকা
-
সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা
-
ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা
-
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, ঢাকা
-
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা
-
মাল্টিপারপাস হল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা
-
৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা
প্রবেশপত্র সংক্রান্ত নির্দেশনা:
প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে, অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্র পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬