|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মে ২০২৪ ০১:৫৮ অপরাহ্ণ

পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম 


পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম 


জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট লিঙ্গ সমতা আনয়ন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং নারী নেতৃত্বকে সমর্থন করার সুযোগ করে দেয়। এই সামিট বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্ল্যাটফর্ম।

 

শনিবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল অপরাহ্ণে সুইজারল্যান্ডের জেনেভাতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে ‌‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অফ উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট’ শীর্ষক কনফারেন্সে বক্তব্যে এসব কথা বলেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকশন এবং সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংসহ বিভিন্ন দেশের স্পিকাররা এ কনফারেন্সে উপস্থিত ছিলেন। 

 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এই সামিটের অন্যতম বৈশিষ্ট্য হলো বিভিন্ন দেশের সংসদের স্পিকারদের মধ্যে সংযোগ স্থাপন করা। স্পিকাররা একটি কমন প্ল্যাটফর্মে ধারণা এবং অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সমাধান খুঁজে বের করতে পারেন। স্পিকার বলেন, বিগত সামিটগুলোতে লিঙ্গ সমতা, নারী নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের ওপর প্রশংসনীয় কাজ হয়েছে। ১৫তম নারী স্পিকারদের সামিট বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের সার্বিক উন্নয়নে জোরালো পদক্ষেপ গ্রহণ করবে।

 

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো: এনামুল হক উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬