সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু
কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতার কারণে জনসাধারণের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়, বিশেষ করে রেল পরিবহন। দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হওয়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে।
আজ প্রথম দিনে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে ৫টি লোকাল ও কমিউটার ট্রেন। এতে স্বস্তি ফিরলেও ট্রেনগুলোয় যাত্রীর চাপ একেবারেই নেই। অন্যদিকে, বর্তমান পরিস্থিতিতে কিছুটা নিরাপত্তা শঙ্কা নিয়েই ভ্রমণ করছেন যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, কারফিউ শিলিথকালীন যেসব ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে প্রাথমিকভাবে ওইসব লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সীমিত পরিসরে লোকাল ও কমিউটার ট্রেন চালু হলেও এখনো বন্ধ রয়েছে আন্তঃনগর ট্রেন। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপাল্লার ট্রেনগুলো চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬