|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ০৮:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু


কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত রোববার (৩ নভেম্বর), উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ তৈয়ব (৩২) এবং তিনি একই এলাকার বাসিন্দা ছিলেন।

 


 

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এই ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৈয়ব তার বাসার পাশেই একটি ইটের তৈরি দোকানে মোটর দিয়ে পানি তুলছিলেন। এ সময় তার মাথার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ তারের স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬