আইসিডিডিআরবিতে চাকরি
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ভালো ফলাফলসহ ফিন্যান্স/ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি থাকতে হবে। স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি অর্থায়নে পিপিআরে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: মহাখালী ক্যাম্পাস, ঢাকা
বেতন: বছরে ৮,৬৬,০৬০ টাকা।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে–কেয়ার-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৩ জুন ২০২৩।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬