১ আগস্ট যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রকল্পভিত্তিক কাজের জন্য আগামী ১ আগস্ট দেশের কয়েকটি এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) পিএলসি।
রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে সম্পূর্ণ শাটডাউন কার্যকর থাকবে। এর ফলে দিনাজপুর জেলার নেসকো বিতরণ অঞ্চল-১ ও ২-এর আংশিক এলাকা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে গ্রিড কর্তৃপক্ষ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬