|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৪ ০৩:৫৮ অপরাহ্ণ

মেঘনা নদীতে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ


মেঘনা নদীতে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে কোস্টগার্ড ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। সোমবার রাতে একটি লাইটার জাহাজ থেকে এসব জাল জব্দ করা হয়।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সীগঞ্জ থেকে বরিশালগামী একটি লাইটার জাহাজ তল্লাশি করে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
 

পরে এসব অবৈধ কারেন্ট জাল চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬