|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুন ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

বড়াইগ্রামে আলোচিত শিশু আবিরের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন 


বড়াইগ্রামে আলোচিত শিশু আবিরের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন 


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে নয় বছরের শিশু মিনহাজ হোসেন আবিরের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার বনপাড়া পৌর গেটে এই মানববন্ধনের আয়োজন করে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।

এসময় মানববন্ধনে শিশু আবিরের মা মোছাঃ আঁখি খাতুন ও বাবা মোঃ মিলন হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আবিরের স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন, এতো ছোট একজন শিশু একা একা এই ঘটনা ঘটাতে পারে না। এ সময় অধিকতর তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত কি না সেটা চিহ্নিত করে তাদেরও গ্রেফতারের দাবি জানান বক্তারা।

আবীরের মা সহপাঠীকে নিজ সন্তান মনে করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, পুলিশ যাকে আটক করেছে সে একা খুনি নয়, আবীরের সকল খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যেন আর কোন মায়ের কোল খালি নায়। আবিরের মায়ের বুক ফাটা আর্তনাদে মূহুর্তেই বাতাস ভারী হয়ে উঠে। গত বৃহস্পতিবার নিখোঁজের ছয় ঘণ্টা পর উপজেলার মহিষভাঙ্গা এলাকার নির্মাণাধীন মসলা কারখানার জনশূন্য স্থান থেকে আবীরের লাশ উদ্ধার হয়। এঘটনায় একই এলাকার আবীরের প্রতিবেশী হযরত(১২) কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মোবাইল ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে আবির ও হযরতের হাতাহাতির ঘটনার পর হযরতের ইটের আঘাতে শিশু আবিরের মৃত্যু হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬