|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০৪:১৮ অপরাহ্ণ

কর্ণফুলী নদীতে নৌকা উল্টে ১২ টন মাছ ভেসে গেছে


কর্ণফুলী নদীতে নৌকা উল্টে ১২ টন মাছ ভেসে গেছে


অনলাইন ডেস্ক:-

 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ খালাসের সময় নৌকা উল্টে সাড়ে ১২ টন সামুদ্রিক মাছ ভেসে গেছে।
 

গতকাল সোমবার (৬ অক্টোবর) সকালে মেরিন ফিশারিজ একাডেমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‘আলহাজ্ব মজিদ এন্ড সন্স’ প্রতিষ্ঠানের মালিকানাধীন মাছ গুলো জাহাজ থেকে নৌকায় তোলা হচ্ছিল। 


পানির প্রবল স্রোতে নৌকা উল্টে গেলে মাছ নদীতে ভেসে যায়। প্রতিষ্ঠানের মালিকের ছেলে সালাহউদ্দিন আহমেদ জানান, এতে প্রায় ১৮-১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

নৌ-পুলিশ জানিয়েছে, নৌকাটি উদ্ধার করা গেলেও মাছগুলো ফেরত পাওয়া সম্ভব হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬