|
প্রিন্টের সময়কালঃ ২৬ অক্টোবর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৪ অপরাহ্ণ

১৮ কেজি ওজনের এক বোয়াল ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি


১৮ কেজি ওজনের এক বোয়াল ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি


ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের পদ্মা নদীতে ১৮ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়েছে, যা পরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে এটি নিলামে তোলা হয়।
 

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর পানির স্তর কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বড় বড় মাছ বেশি ধরা পড়ছে। এতে জেলেরা ভালো দাম পাচ্ছেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করছে।
 

জানা যায়, কালাম হালদার মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসলে সেটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা। পরে তিনি একজন ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬