|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:০১ অপরাহ্ণ

চিলমারীতে রাজারভিটা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বিজয় দিবস পালিত


চিলমারীতে রাজারভিটা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বিজয় দিবস পালিত


ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


কুড়িগ্রামের চিলমারীতে রাজারভিটা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে, বিজয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজারভিটা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে, অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ১৯৭১ ও ২০২৪ এর শহীদদের স্মরণে এবং মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা, খেলাধুলায় পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইউনুস আলী, মোঃ হায়দার আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬