ফারিয়া শাহরিন মা হচ্ছেন!
ঢাকা প্রেসঃ
লাক্স তারকা ফারিয়া শাহরিন আজ রোববার, বিশ্ব মা দিবসে নিজের ফেসবুকে ঘোষণা করেছেন যে তিনি মা হতে যাচ্ছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। এরপর গত বছরের জুলাইয়ে তারা বিয়ে করেছিলেন।
২০০৭ সালে 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। 'কথা দিলাম' প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন।
'দৈনিক তোলপাড়' ও 'এয়ারকম' নামক দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন ফারিয়া। কাজল আরেফিন পরিচালিত 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
ফারিয়ার এই সুখবর পেয়ে বিনোদন অঙ্গনের বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬