সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-
সিরাজগঞ্জ সদর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী (৫২) ও তার স্ত্রী হাওয়ানুর বেগম (৪২)।
এ বিষয়ে একরামুল হোসাইন বলেন, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সয়দাবাদের কড্ডার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইউসুফ আলী ও তার স্ত্রীকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬