|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:১৯ অপরাহ্ণ

তাড়াশে গলাকাটা অবস্থায় পিকআপচালকের মরদেহ উদ্ধার


তাড়াশে গলাকাটা অবস্থায় পিকআপচালকের মরদেহ উদ্ধার


সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গলাকাটা অবস্থায় রাশিদুল ইসলাম (৪০) নামের এক পিকআপচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পাশে আসানবাড়ী এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

নিহত রাশিদুল ইসলাম পৌর সদরের ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা এবং আব্দুল কাদের তুফানের ছেলে।
 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
 

নিহতের মা আকলিমা খাতুন ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বিকেল থেকে রাশিদুল নিখোঁজ ছিলেন। পরদিন সকালে বাড়ির অদূরে ঝোপের মধ্যে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬