কুড়িগ্রামে এক প্রভাষকসহ আঃ লীগের ২ নেতা গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেনসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধর্মপুর গ্রামের অনীল চন্দ্র সেনের ছেলে ও সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন (৪৮) এবং নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও একই এলাকার মৃত জোনাব আলীর ছেলে মো. সমেশ উদ্দিন (৪৭)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর তারা আত্মগোপনে ছিলেন।
রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গত বছরের ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬