|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ আগu ২০২৪ ০৮:৪৬ অপরাহ্ণ

দৈনিক দিনকাল আবারও প্রকাশের অনুমতি পেল


দৈনিক দিনকাল আবারও প্রকাশের অনুমতি পেল


ঢাকা প্রেস নিউজ


দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দৈনিক দিনকাল পুনরায় প্রকাশের অনুমতি পেয়েছে। রোববার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মালিকানাধীন এই পত্রিকাটি গত বছরের ২৬ ডিসেম্বর সরকারের নির্দেশে প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে পত্রিকা কর্তৃপক্ষের আপিল খারিজ হলেও, সর্বশেষ শিমুল বিশ্বাস নামে ব্যবস্থাপনা সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়েছে।
 

জেলা ম্যাজিস্ট্রেট আদেশে উল্লেখ করেছেন, তথ্যের অবাধ প্রবাহ, বাক স্বাধীনতা এবং পত্রিকা সংশ্লিষ্ট কর্মচারীদের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

দীর্ঘদিন পর পুনরায় প্রকাশের অনুমতি পাওয়ায় দৈনিক দিনকালের সাংবাদিক ও কর্মচারীরা আনন্দিত হয়েছেন। অন্যদিকে, রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬