|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জুন ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

কর্ণফুলী টানেলে ফের দুর্ঘটনা: অতিরিক্ত গতিতে ধাক্কা, দুই নারী গুরুতর আহত


কর্ণফুলী টানেলে ফের দুর্ঘটনা: অতিরিক্ত গতিতে ধাক্কা, দুই নারী গুরুতর আহত


হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আবারও ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে অতিরিক্ত গতিতে ছুটে চলা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় টানেলের দেয়ালে। এতে দুজন নারী যাত্রী গুরুতর আহত হন এবং টানেলের সৌন্দর্যবর্ধক বোর্ড ও একটি বৈদ্যুতিক বিতরণ বাক্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
 

দুর্ঘটনাটি ঘটে মাইক্রোবাসটি টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তের দিকে যাওয়ার সময়। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খায় এবং দেয়াল ঘেঁষে কিছুদূর গড়িয়ে যায়। সংঘর্ষে ভেঙে পড়ে সৌন্দর্যবর্ধক বোর্ড এবং বিকল হয়ে যায় বিদ্যুৎ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম।
 

দুর্ঘটনার পরপরই টানেলের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। এ প্রসঙ্গে কর্ণফুলী টানেল ইউনিটের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ জানান,

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনার পর দ্রুত মেরামত কাজ শুরু করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

আহত দুই নারী হলেন সাতকানিয়ার আফিয়া বেগম (২৬) ও নোয়াখালীর ফাকেরা বেগম (২৬)। তাঁদের প্রথমে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. উচ্ছ্বাস কানন বলেন,

“আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করে পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় টানেলের কার্যক্রম স্বল্প সময়ের মধ্যেই পুনরায় স্বাভাবিক হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬