সিরাজগঞ্জে চালক হত্যা করে ইজিবাইক ছিনতাই, দুই গ্রেপ্তার
ঢাকা প্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি:-
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ইজিবাইক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহতের নাম বাচ্চু মিয়া।
সোমবার (১৪ অক্টোবর) উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত বাচ্চু মিয়া বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে।
গত রোববার রাতে বাঙ্গালা ইউনিয়নের মধুপুর করবস্থানের পাশে একটি পুকুর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় বাচ্চু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে গভীর রাতে মহাসড়কের বিভিন্ন স্পটে পরিচালিত অভিযানে পুলিশ উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর ও মংলা নামে দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ড স্বীকার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬