আমের ক্যারেটের ভেতরে কোটি টাকার ইয়াবা, বাগেরহাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাগেরহাট, ১৩ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস): আমের ক্যারেটের আড়ালে ইয়াবা পাচারের সময় বাগেরহাটে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম কালাম হোসেন। তিনি সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গা এলাকার আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ‘সাতক্ষীরা এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক কালাম হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
সূত্র: বাসস।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬