|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ণ

সাবেক এমপি বি এম মোজাম্মেল হক গ্রেপ্তার


সাবেক এমপি বি এম মোজাম্মেল হক গ্রেপ্তার


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

ডিবি জানায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হামলার অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬