অসুস্থ গরু জবাই: দুই কসাইকে কারাদণ্ড
ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাইয়ের অপরাধে দুই কসাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ সাজা ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন:
- সুমন মিয়া: উপজেলার রানীগঞ্জ বাজার মসলিশপুর এলাকার মৃত ছাইদুর রহমানের ছেলে।
- সাদ্দাম হোসেন: রাজবাড়ি এলাকার ফেরদৌস হোসেনের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত সূত্র জানায়, রানীগঞ্জ বাজার এলাকায় একটি অসুস্থ পশু জবাই করে বাজারে নেওয়ার সময় এই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা হলে আদালত উপরোক্ত সাজা ঘোষণা করেন।
পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন অমান্য করার দায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬