সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,কক্সবাজার প্রতিনিধি:-
সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সজীবের মরদেহ কক্সবাজারের নাজিরার টেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। নিহত সজীব (২৬) ঢাকার পল্লবীর কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পর্যটক সজীব তার বন্ধুদের সাথে ঢাকা থেকে বেড়াতে এসে সৈকতে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। এ সময় তাদের মাঝে একজনকে উদ্ধার করা গেলেও সজীবকে আর উদ্ধার করা যায়নি।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল (৪ আগষ্ট) বুধবার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামা নিখোঁজ পর্যটক মোহাম্মদ সজীবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার সৈকতের নাজিরারটেক এলাকায় জোয়ারের পানিতে ভেসে এলে স্থানীয় জেলেরা আমাদের খবর দিলে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করি।
এর আগে গতকাল বুধবার বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে তারা গোসলে নামলে এক পর্যায়ে তাদের মধ্যে সজিব স্রোতের টানে ভেসে যায়।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬