|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০৭:১১ অপরাহ্ণ

সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার


সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পল্লবীতে আকরাম খান রাব্বি হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কক্সবাজারের চকরিয়া-পেকুয়া এলাকার প্রতিনিধি ছিলেন।
 

শনিবার (৩০ নভেম্বর) রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার (১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, গত ১৯ জুলাই পল্লবীর মিরপুর-১০ এলাকার আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এতে আকরাম খান রাব্বি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকরামের বাবা ফারুক খান এ ঘটনায় অভিযোগ দায়ের করলে গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়।
 

পুলিশ জানায়, এ মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রমাণ মেলে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬