|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

তিস্তায় ভেসে আসা তরুণীর মৃত্যু রহস্য: পরিচয় মিলেছে


তিস্তায় ভেসে আসা তরুণীর মৃত্যু রহস্য: পরিচয় মিলেছে


ঢাকা প্রেস
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-


 

লালমনিরহাটের আদিতমারীতে তিস্তা নদী থেকে উদ্ধার হওয়া মেহেদি রাঙা হাত বাঁধা এক তরুণীর পরিচয় পাওয়া গেছে। নিহত তরুণী জোছনা আখতার (১৯), নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা।
 

গত শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর রোববার তার মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সোমবার পরিবারের সদস্যরা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, জোছনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 

জোছনা গত বুধবার তার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছিলেন এবং সেখান থেকে নিখোঁজ হয়ে যান। তার পরিবারের অভিযোগ, জোছনার সঙ্গে তার স্বামীর কোনো সমস্যা ছিল।
 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬