|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ০২:১৩ অপরাহ্ণ

নাটোরের লালপুরে বাবার গাড়ি চাপায় সন্তানের মৃত্যু


নাটোরের লালপুরে বাবার গাড়ি চাপায় সন্তানের মৃত্যু


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের লালপুরে বাবার চালিত ট্রলি ট্রাক্টর চাপায় মুরসালিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন একই গ্রামের পিন্টুর ছেলে।


পারিবারিক সুএে জানা যায়,শিশু মুরসালিনের বাবা ট্রলি নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে সে দৌড় দিয়ে বাড়ির বাহিরে আসে। অসাবধানতাবশত শিশু মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। 
 

এই সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬