|
প্রিন্টের সময়কালঃ ২৬ অক্টোবর ২০২৬ ০৭:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৪ ০২:১৯ অপরাহ্ণ

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, ৭ জন আহত


নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, ৭ জন আহত


ঢাকা প্রেস
সদর উপজেলার (নাটোর) প্রতিনিধি:-

 

নাটোর সদর উপজেলার ডাল সড়কে ঘন কুয়াশার কারণে ৬টি ট্রাকের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও ৪টি ট্রাক দুর্ঘটনাকবলিত ২টি ট্রাককে ধাক্কা দেয়। এতে ৫টি ট্রাক রাস্তায় ও ১টি ট্রাক খাদে পড়ে যায়।
 

এ দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬