|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের বর্ণাঢ্য শিক্ষা সফর


চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের বর্ণাঢ্য শিক্ষা সফর


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রতিনিধি:- 

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের আয়োজনে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সমেত দুইশোর বেশি শিক্ষার্থী তিনটি বাসে করে রওনা হয় রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক পরিভ্রমণে।

সকালে শিক্ষা সফর ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

এরপর সকালের নাস্তা শেষে যার যার মতো করে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটায় ও পরে খেলাধুলা (বালিশ খেলা) অনুষ্ঠিত হয়। খেলা শেষে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। যেখানে ছিল একাধিক আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬