বিমানবন্দরে আটক হলেন বিজিবির সাবেক মহাপরিচালক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৭:০৫ অপরাহ্ণ   |   ৩২২ বার পঠিত
বিমানবন্দরে আটক হলেন বিজিবির সাবেক মহাপরিচালক

ঢাকা প্রেস নিউজ
 

ইমিগ্রেশন পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে আটক করেছে।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে স্ত্রীসহ কানাডার উদ্দেশ্যে যাত্রা করার সময় তাকে আটক করা হয়।
 

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টা পর ওই বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন মইনুল ইসলাম।