মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আগের মাসের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত থাকবে। নতুন এই মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে দুই দফা সমন্বয়ের মাধ্যমে এলপিজির দাম পরিবর্তন করা হয়েছিল। প্রথমে ২ এপ্রিল এবং পরে ১৯ এপ্রিল নতুন করে মূল্য সমন্বয় করে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়।
এদিকে অটোগ্যাসের দামেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। মে মাসে প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসেও অটোগ্যাসের দামে দুই দফা সমন্বয় করা হয়, যেখানে একবার বড় হারে এবং পরে আরও কিছুটা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসে এলপিজির দাম স্থিতিশীল থাকলেও অটোগ্যাস ব্যবহারে সামান্য বাড়তি ব্যয় গুনতে হবে ভোক্তাদের।