সিলেটে পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৭ শ্রমিকের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ মে ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ   |   ৪৩ বার পঠিত
সিলেটে পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৭ শ্রমিকের

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণকাজের উদ্দেশে সুনামগঞ্জ যাচ্ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

 

বিস্তারিত আসছে...