বড়াইগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ   |   ৪২ বার পঠিত
বড়াইগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:



‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পালিত হয়েছে।


 


 

শুক্রবার সকালে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বনপাড়া বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন এবং তাদের অধিকার ও ন্যায্য দাবিগুলো তুলে ধরেন।

 


 

উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাঁতি দলের সভাপতি আব্দুস সালাম, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন, পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শ্রমিকরা।
 

উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে এই দিবসের সূচনা হয়। পরবর্তীতে ১৮৮৯ সালে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে দিনটি বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আদায়ের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।
 

এছাড়া বড়াইগ্রাম উপজেলা তাঁতি দল, বড়াইগ্রাম সড়ক ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক উন্নয়ন ফেডারেশন, বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।