খোলাবাজারে নগদ ডলারের দর বেড়ে ১২৫ টাকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ আগu ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ   |   ৯৯৯ বার পঠিত
খোলাবাজারে নগদ ডলারের দর  বেড়ে ১২৫ টাকা

খোলাবাজারে নগদ ডলারের দর এক লাফে ৭ টাকা বেড়ে ১২৫ টাকায় উঠেছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের দর ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণের পর খোলাবাজারে এমন প্রভাব পড়েছে। তবে এ দরেও চাহিদামতো ডলার পাচ্ছেন না অনেকে।

 

খোলাবাজারে পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দরও বেড়েছে আড়াই থেকে ৩ টাকা। গতকাল ১১৫ টাকায় এলসি করছিল এরকম ব্যাংক আজ ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দর নিচ্ছে বলে জানা গেছে।খোলাবাজারে ডলার বিক্রি করেন এমন একজন জানান, ব্যাংকের চেয়ে খোলাবাজারে সব সময় ডলারের দর বেশি থাকে।