শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার হয়নি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ণ   |   ৫৭ বার পঠিত
শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার হয়নি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ লুটের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

রুমিন ফারহানা বলেন, একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে শেয়ারবাজার থেকে দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের সঞ্চিত অর্থ লুটপাট করা হয়েছে, যাদের এখনো পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি।

তিনি দাবি করেন, গত পনেরো বছরে শেয়ারবাজার থেকে এক লক্ষ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ হয়েছে। তার ভাষায়, এই অর্থ সাধারণ বিনিয়োগকারীদের-যারা জীবনের সঞ্চয় শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন।

রুমিন ফারহানা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যোগ্য ও দক্ষ লোক নিয়োগ দিয়ে বাজারে আস্থা পুনরুদ্ধারের আহ্বান জানান।