জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ   |   ৪৩ বার পঠিত
জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ

রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত বুধবার (২২ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।