সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৪:০২ অপরাহ্ণ   |   ৭৭০ বার পঠিত
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ

ঢাকা প্রেস নিউজ



আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজেদের সম্পদের বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
 

রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়ে বলেন, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দেওয়ার বিধান থাকলেও এ বছর তা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে।
 

সিনিয়র সচিব আরও জানান, সম্পদ বিবরণীতে ভুল তথ্য দিলে ১৯৭৯ সালের বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধের মাত্রা বিবেচনা করে সরকারি কর্মচারীকে তিরস্কার বা চাকরিচ্যুত করা হতে পারে।
 

এই নির্দেশনার মাধ্যমে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সম্পদের বিবরণী জমা দিতে হবে।