পুলিশে শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
পুলিশে শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

বাংলাদেশ পুলিশের সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের মো. আনোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিবিআইতে, এসবির কামরুল হাসানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে, রংপুরের আরপিএমপির তোফায়েল আহমেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে আরপিএমপিতে, ডিএমপির উপপুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে যুগ্ম কমিশনার হিসেবে ডিএমপিতে, সিআইডির মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে এবং এসবির মনিরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে বদলি করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিএমপিতে, পুলিশ সদর দপ্তরের মো. মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, রাজশাহীর আরএমপির মো. আল মামুনকে একই পদে আরএমপিতে এবং নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশ-৪ এর মো. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া এসবির মো. আনিছুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ড. আ. ক. ম. আক্তারুজ্জামান বসুনিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ সদর দপ্তরের মো. জাহাঙ্গীর আলমকে একই পদে সদর দপ্তরে, এসবির মো. হায়াতুন নবীকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, পুলিশ সদর দপ্তরের মো. আবদুল্লাহ আল-মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিবিআইতে, পুলিশ স্টাফ কলেজের আফরোজা পারভীনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে একই প্রতিষ্ঠানে এবং রেলওয়ে পুলিশের মো. তোফায়েল আহমেদ মিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।