কিলোমিটারপ্রতি বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০১:১৮ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
কিলোমিটারপ্রতি বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

দূরপাল্লা ও আন্তজেলা বাস ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে শ্রমিক ও মালিক সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জ্বালানি খরচ ও সার্বিক ব্যয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।