হজযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, যাত্রার শুরুতেই সঙ্গীদের সঙ্গে নির্দিষ্ট একটি স্থান ঠিক করে রাখতে—যেখানে কেউ হারিয়ে গেলে অপেক্ষা করবেন। এতে দ্রুত একে অপরকে খুঁজে পাওয়া সহজ হবে।
দলছুট হয়ে গেলে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে শান্ত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মুঠোফোন সচল থাকলে সঙ্গে থাকা সঙ্গীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে বলা হয়েছে। নিজের ফোন ব্যবহার সম্ভব না হলে আশপাশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সহায়তা নিয়ে হাজিরা যেতে পারেন বাংলাদেশ হজ অফিস-এ। মক্কা-তে বাংলাদেশ হজ অফিসটি অবস্থিত ইব্রাহিম খলিল রোডে মিসফালাহ কার পার্কিংয়ের বিপরীতে। আর মদিনা-তে অফিসটি রয়েছে মসজিদে নববী-এর উত্তর পাশে, কিং ফাহাদ গেট (২১ নম্বর গেট) দিয়ে বের হয়ে বাঙালি মার্কেট অতিক্রম করে টপ টেনের বিপরীতে।
প্রয়োজনে এসব অফিস থেকে দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।