ব্র্যাক সীডের উদ্যোগে মাধবপুরে টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ মে ২০২৬ ০৫:৪০ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
ব্র্যাক সীডের উদ্যোগে মাধবপুরে টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


 



 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (৭ মে) আয়োজিত এ কর্মশালায় মাধবপুর টেরিটরির ৬৫ জন ডিলার, রিটেইলার ও বীজ ব্যবসায়ী অংশ নেন। কর্মশালায় বীজ উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আধুনিক, নিরাপদ ও টেকসই পর্যায়ে উন্নীত করতে মানসম্মত বীজ ও উত্তম কৃষি পদ্ধতির বিকল্প নেই। কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক, প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু), ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মাধবপুর টিএসও মো. আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ রিজিওনের আরএসএম মো. আনিছুর রহমান।
 

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষক ও বীজ ব্যবসায়ীদের মধ্যে সঠিক বীজ ব্যবহার ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।