মাহাতাব সেন্টারে স্থানান্তরিত হলো ‘ইনকাম ট্যাক্স বিডি’র কার্যালয়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ আগu ২০২৬ ০৬:৫২ অপরাহ্ণ   |   ৬৩ বার পঠিত
মাহাতাব সেন্টারে স্থানান্তরিত হলো ‘ইনকাম ট্যাক্স বিডি’র কার্যালয়

ঢাকা প্রেস

 

স্বনামধন্য কর পরামর্শক প্রতিষ্ঠান ‘ইনকাম ট্যাক্স বিডি’ গ্রাহকদের আরও উন্নত ও সহজসেবা নিশ্চিত করতে তাদের প্রধান কার্যালয় নতুন ঠিকানায় স্থানান্তর করেছে।
 

প্রতিষ্ঠানটির নতুন সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে রাজধানীর পল্টনে অবস্থিত ১৭৭ মাহাতাব সেন্টারের ৩য় তলায় (হোটেল ৭১-এর সংলগ্ন ভবন)। বিজয়নগরের সুবিধাজনক স্থানে কার্যালয়টি স্থানান্তরিত হওয়ায় সম্মানিত গ্রাহক ও করদাতারা এখন থেকে আরও স্বাচ্ছন্দ্যে তাদের কর সংক্রান্ত সকল আইনি ও প্রশাসনিক পরামর্শ গ্রহণ করতে পারবেন।
 

আয়কর রিটার্ন প্রস্তুত, কর পরিকল্পনা ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত অন্যান্য কর পরামর্শের জন্য সরাসরি নতুন কার্যালয়ে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।


জরুরি প্রয়োজনে যোগাযোগ:
টিএনটি: +৮৮০২২৬৬৬৫৫৩৩
মোবাইল:+৮৮০১৭১৬০২৬৭৩৬