মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ণ   |   ৩৮৭ বার পঠিত
মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের জমিতে এ ঘটনা ঘটে।
 

নিহত দুই কৃষক হলেন—পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত বীর চরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৫৫) এবং আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২)।
 

স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে ধান কাটার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখনই বজ্রপাতে নিখিল ও জুয়েল মারা যান।
 

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।