কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে নির্মমভাবে গুলি করে হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৮ অপরাহ্ণ   |   ৮৫২ বার পঠিত
কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে নির্মমভাবে গুলি করে হত্যা

ঢাকা প্রেস
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:-


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নঈম সেন্টুকে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কার্যালয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, চেয়ারম্যান কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।