দুর্ঘটনায় মা-মেয়ে নিহত: প্রাইভেটকারের ভয়াবহ ধাক্কা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৩:২০ অপরাহ্ণ   |   ৭৪০ বার পঠিত
দুর্ঘটনায় মা-মেয়ে নিহত: প্রাইভেটকারের ভয়াবহ ধাক্কা

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে মঙ্গলবার সকালে ঘটেছে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে প্রাইভেটকারের পেছন থেকে ভয়াবহ ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক মা ও তার মেয়ে।

 

নিহতরা হলেন সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫) এবং তার মেয়ে ফেরদুসি (২০)।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি বেতবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় সামনে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতরে ঢুকে পড়লে চাপা পড়ে মা-মেয়ে মারা যান।
 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার কাজ শুরু করে এবং মরদেহ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।