ঢাকার প্রথম নারী এসপি শামীমা পারভীন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৬ ০৪:৩০ অপরাহ্ণ   |   ৬৩ বার পঠিত
ঢাকার প্রথম নারী এসপি শামীমা পারভীন

ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পী। 

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন।

একই আদেশে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পর্যায়ে রদবদল আনা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শামীমা পারভীনের নেতৃত্বে ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।