নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, আটক ১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০২:৪০ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার, আটক ১

নওগাঁ প্রতিনিধি:



নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (১ মে) রাত প্রায় ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের ব্যাংডোম গ্রামে অভিযান চালায় পত্নীতলা থানা পুলিশ।
 

আটক ব্যক্তি মো. রায়হান (৩৫), তিনি ওই গ্রামের মৃত শাহজানের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রায়হানের কাছ থেকে একটি প্লাস্টিকের কৌটায় রাখা ৪০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ২০০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ৮ হাজার টাকা।
 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।