খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী Tarique Rahman। এ সময় তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন উদ্যোগ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক উন্নয়ন ঘটবে এবং এখান থেকে অনেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।

স্থানীয় পর্যায়ে বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান Shefalika Tripura এবং অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ।

উদ্বোধনী ফুটবল (বালক-বালিকা) ম্যাচে মহালছড়ি উপজেলা ও মাটিরাঙ্গা উপজেলা অংশগ্রহণ করে।

এবারের আয়োজনে খাগড়াছড়ির ৯টি উপজেলা ও সদর পৌরসভা থেকে বালক-বালিকা মিলিয়ে মোট ২০টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

আয়োজক সূত্র জানায়, আগামী ১০ মে পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।