দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসদরে খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ ও সেরা অভিভাবক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নাদিরা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন একই কলেজের উপাধ্যক্ষ ও শিশু নিকেতন পরিচালনা কমিটির সহ-সভাপতি হাসিনা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিক এবং সাংস্কৃতিক একাডেমির সাবেক সম্পাদক ভগীরথ দাশ।
প্রধান শিক্ষক ছোটন নাথের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব কহিনূর আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নির্বাচিত অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।